
গতকাল রোববার দুুপুরে পৌর শহরের মালিবাগ এলাকার থ্রি স্টার হোটেলে এ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
জানা গেছে, বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, ভাইস চেয়ারম্যান এসএম আবু সায়েম ও
মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখির উদ্যোগে রোববার বিভিন্ন এলাকা থেকে আসা অসহায়, দুস' ও গরিব শতাধিক নারী পুরম্নষ কে থ্রি স্টার হোটেলে নিয়ে “পেট চুক্তি (পেটপুরে) খাওয়ার জন্য বলা হয়। কথা মত হোটেলে যার যা ইচ্ছামত পেট ভরে খান দুস'রা ।
এসময় অন্যরকম এক দৃশ্যে পরিণত হয় থ্রিস্টার হোটেলে। অনেকেই উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের এরকম আতিথিয়েতা দেখে আবেগাপস্নুত হয়ে পড়েন।
দুঃখীদের সঙ্গে নিজেরাও খাওয়া শুরম্ন করলেন উপজেলা পরিষদের কর্তা ব্যক্তিরা। দুস'দের সঙ্গে একসাথে খেয়ে খুবই স্বসিত্ম পেয়েছেন এমন কথাই জানালেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
এই দৃশ্যপট নাকি তার জীবনের শ্রেষ্ঠ হয়ে থাকবে জানান উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম আবু সায়েম ।
আর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জানালেন তাদের সঙ্গে (দুস'দের) খেয়ে নাকি অনেক তৃপ্তি পেয়েছেন তিনি।
উপজেলা পরিষদের এরকম উদ্যোগ সত্যিই প্রশংসনীয় ।