সরিষাবাড়ীতে ব্যবসায়ীদের মাদক সন্ত্রাস জঙ্গীবাদের বিরম্নদ্ধে অঙ্গীকার

G M Fatiul Hafiz Babu

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ীতে সন্ত্রাস ও জঙ্গীবাদ, বাল্য বিবাহ ,ইভটিজিং, মাদক প্রতিরোধ, আইন শৃংখলা রক্ষাসহ সার্বিক উন্নয়ন ও নিরাপত্তা সাধন করার জন্য ব্যবসায়ীরা অঙ্গীকার করেছেন। বুধবার দুপুরে উপজেলার ভাটারা বাজার নিরাপত্তা পরিষদ আয়োজিত এক মতবিনিময় সভায় চার শত ব্যবসায়ী এ অঙ্গীকার করেন। প্রায় সকল ব্যাবসায়ী তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মতবিনিময় সভায় অংশ নেন। ফলে স্থানীয় ক্রেতা বিক্রেতা সাময়িক বিপাকে পড়েন। ভাটারা বাজার নিরাপত্তা পরিষদের সভাপতি রেজাউল করিম ভূইয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম খান। মত বিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মনির উদ্দিন, ভাটারা স্কুল এ্যান্ড কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল, ভাটারা বাজার নিরাপত্তা পরিষদের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক হারম্নন-অর রশীদ হোমা, প্রভাষক আবু হাসান বাবু, মুক্তিযোদ্ধা নজরম্নল ইসলাম মজনু প্রমুখ। মত বিনিময় সভার এক পর্যায়ে ত সন্ত্রাস ও জঙ্গীবাদ, বাল্য বিবাহ ,ইভটিজিং, মাদক প্রতিরোধ, আইন শৃংখলা রক্ষাসহ সার্বিক উন্নয়ন ও নিরাপত্তা সাধন করার জন্য ব্যবসায়ীদের নিকট ভাটারা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল প্রসত্মাব করলে ব্যবসায়ীরা স্বঃতস্ফুর্ত ভাবে নিজেদের অবস্থান থেকে হাত তুলে অঙ্গীকার করেন।

ছবিঃ জামালপুরের সরিষাবাড়ীতে সন্ত্রাস ও জঙ্গীবাদ, বাল্য বিবাহ ,ইভটিজিং, মাদক প্রতিরোধ, আইন শৃংখলা রক্ষাসহ সার্বিক উন্নয়ন ও নিরাপত্তা সাধন করার জন্য ব্যবসায়ীরা অঙ্গীকার করেছেন।
ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান