বকশীগঞ্জে ভিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু!

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক:

জামালপুরের বকশীগঞ্জে ভিমরুলের কামুুড়ে মোহাম্মদ আলী গাজী (৭৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মোহাম্মদ আলী গাজীর বাড়ি সাধুরপাড়া ইউনিয়নের আচ্চাকান্দি গ্রামে।


জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশে একটি গাছে থাকা ভিমরুলের চাকের নিচ দিয়ে রাস্তায় হেঁটে যাচ্ছিলেন তিনি। হঠাৎ মোহাম্মদ আলী গাজীকে একদল ভিমরুল তাকে কামড় দেয়।

 এসময় ভিমরুলের দল তার শরিলে হুল ফুটালে গুরতর অসুস্থ্য হয়ে পড়ে মোহাম্মদ আলী গাজী।

 রাতেই তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়। শনিবার সকালে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রেফার্ড করে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তীব্র ব্যাথায় তার মৃত্যু হয়।

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান