সেবা ডেস্ক: গাজীপুরের টঙ্গী বিসিক শিল্প নগরীতে টাম্পাকো ফয়েলস প্যাকেজিং কারখানায় উদ্ধারকাজ সোমবার সকাল থেকে শুরু করেছেন সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের সদস্যরা। এ কারখানার ধ্বংসাবশেষ অপসারণের পুরো কাজ সম্পন্ন করতে দুই মাস সময় লাগার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। এ দিকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার পর ষষ্ঠ দিন বৃহস্পতিবার পর্যন্ত ওই কারখানার আগুন পুরোপুরি নেভেনি। এখনো কারখানার বিভিন্ন স্থানের ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া বের হচ্ছে। ফলে ঝুঁকির মধ্য দিয়ে সেনাসদস্যসহ উদ্ধারকর্মীদের কাজ করতে হচ্ছে। ওই কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মৃতের সংখ্যা ৩৪ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সাতজনের পরিচয় বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পাওয়া যায়নি। এ ছাড়া এখনো নিখোঁজ রয়েছেন ১০ জন। কারখানার এ ঘটনায় শিগগিরই শ্রম আইনে মামলা হচ্ছে।
টঙ্গী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, টঙ্গীর বিসিক নগরীর টাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় গত শনিবার ভোরে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টির বেশি ইউনিটের কর্মীরা টানা চেষ্টা চালিয়ে রোববার সকালে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কারখানার বিভিন্ন স্থানের ধ্বংসাবশেষ থেকে আগুনের ধোঁয়া বেরোতে দেখা গেছে। আগুন পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। ফলে হতাহতদের খোঁজে কারখানার ভেতরে এখনো তল্লাশি চালাতে পারেননি উদ্ধারকর্মীরা। ভয়াবহ এ ঘটনায় ওই কারখানার বিশাল ভবনের বেশির ভাগই ধসে পড়ে বিশাল ধ্বংসস্তূপে পরিণত হয়। ধসে পড়ার পর ৫ তলা ভবনের অবশিষ্টাংশেও ফাটল দেখা দিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ ঘটনায় আগুনে দগ্ধ হয়ে এবং ভেঙে পড়া কাঠামোর নিচে চাপা পড়ে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে। এ ছাড়া আহত হয় অর্ধশতাধিক। নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। কারখানার ধ্বংসস্তূপে আরো লাশ বা জীবিত অবস্থায় কেউ আটকা থাকতে পারে বলে আশঙ্কা করছেন নিখোঁজদের স্বজন ও স্থানীয়রা। এ পরিস্থিতিতে সোমবার সকালে ভারী যন্ত্রপাতি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম মাহমুদ হাসানের নেতৃত্বে একটি দল বুলডোজার ও ভেক্যুসহ ভারী যন্ত্রপাতি নিয়ে টঙ্গীর ওই টাম্পাকো ফয়েলস প্যাকেজিং কারখানায় উদ্ধারকাজ শুরু করে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তারা দু’দিক থেকে কারখানা ভবনের ধ্বংসাবশেষ অপসারণ করছিলেন। তবে ঘটনাস