কুড়িগ্রামে জঙ্গিবাদ বিরোধী র‌্যালী-মানববন্ধন ও অভিভাবক সমাবেশ

Seba Hot News

ডাঃ জি, এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি (০৩.০৯.১৬)  ঃ

কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজে জঙ্গিবাদ বিরোধী র‌্যালী মানববন্ধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার দুপুরে জঙ্গিবাদ র‌্যালি ও মানববন্ধন শেষে খলিলগঞ্জ স্কুল ক্যাম্পাসে আয়োজিত অভিভাবক সমাবেশে খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যড়্গ রীতা রানী দেব’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উক্ত স্কুল এন্ড কলেজের শিড়্গক মোঃ আনোয়ারম্নল ইসলাম সরদার, মোঃ আবু বকর বসুনিয়া, হযরত আলী, সুলতানা সালেহা, নিপীন চন্দ্র মালী প্রমুখ। বক্তারা বলেন, জঙ্গীরা ধর্মের নামে বিদেশী নাগরিকসহ সাধারণ মানুষকে হত্যা করছে। অথচ ধর্ম নিরীহ মানুষ হত্যা সমর্থন করে না। অভিভাবক সমাবেশ থেকে জঙ্গী দমনে দেশের মানুষের সঙ্গে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেন বক্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ডাঃ জি,এম ক্যাপ্টেম, সাধারন সম্পাদক মোঃ আমিনুল ইসলাম মুকুল, সদস্য জি এম রাশেদুল ইসলাম ও শ্রী সৌরভ প্রমুখ । 

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান