বকশীগঞ্জে শহীদ মুক্তিযোদ্ধা গাজী মো.আহাদুজ্জামানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu

সেবা ডেস্ক:

জামালপুরের বকশীগঞ্জে ১১ নম্বর সেক্টরের শহীদ বীরমুক্তিযোদ্ধা গাজী মো. আহাদুজ্জামানের মৃত্যু বার্ষিকী উপলড়্গে মিলাদ মাহফিল ও দোয়া বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।


আলীরপাড়া আলহাজ্ব গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা আহাদুজ্জামানের নিজ গ্রামে অবসি'ত আলহাজ্ব গাজী আমানুজ্জামান মডার্ন কলেজে ওই মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।


উক্ত মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে এসময় উপসি'ত ছিলেন উক্ত কলেজের অধ্যড়্গ হেলাল উদ্দিন খান, গভর্নিং বডির সদস্য আবদুর রাজ্জাক,

উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর, প্রভাষক জুলফিকার মামুন, প্রভাষক এসএম আল আমিন, প্রভাষক রফিকুল ইসলাম , দুলাল মিয়া প্রমুখ।


এসময় স'ানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ, শিড়্গক-শিড়্গিকা, শিড়্গার্থী উপসি'ত ছিলেন।


উলেস্নখ্য, ১৯৭১ সালের ৮ সেপ্টেম্বর ১১ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা গাজী মো. আহাদুজ্জামান বাট্টাজোড় উঠানো পাড়া এলাকায় সকাল ৮ টার দিকে হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ হন।


শহীদ মুক্তিযোদ্ধা গাজী মো. আহাদুজ্জামানের ছোট ভাই আমিন মোহাম্মদ গ্রম্নপের নির্বাহী পরিচালক প্রকৌশলী গাজী মো. আমানুজ্জামান এবং আরেক ছোটভাই বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান তার শহীদ ভাইয়ের রূহের মাগফিরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন। 

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান