
জামালপুরের বকশীগঞ্জে পিছিয়ে পড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে কেয়ার বাংলাদেশের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও’র সৌহার্দ্য কর্মসূচি-৩ এর অনত্মর্ভূক্ত বিভিন্ন গ্রাম পর্যায়ে কমিটি গঠনের কাজ শুরু হয়েছে। সোমবার সাধুরপাড়া ইউনিয়নের বিলেরপাড় গ্রাম উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে।
১১ সদস্য বিশিষ্ট কমিটিতে মো. আলমাছ হোসেনকে সভাপতি ,মঞ্জুরানী বেগমকে সাধারণ সম্পাদক ও ফুলেরানী বেগমকে কোষাধ্যড়্গ করা হয়।
উক্ত কমিটি গঠন অনুষ্ঠানে সৌহার্দ্য কর্মসূচি-৩ এর মাঠকর্মী মাহমুদা খানমের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন
সাধুরপাড়া নারী উন্নয়ন সমিতির সভানেত্রী ফাতেমা খাতুন বীনা, সাধুররপাড়া নারী উন্নয়ন সমিতির উপদেষ্টা জিএম সাফিনুর ইসলাম মেজর,
সৌহার্দ্য কর্মসূচি-৩ এর ভলান্টিয়ার মো.বোরহানুর ইসলাম, নব গঠিত কমিটির সভাপতি আলমাছ হোসেন প্রমুখ।
নতুন কমিটির সদস্যরা বিলেরপাড় গ্রামের উন্নয়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।