সরিষাবাড়ী (সরিষাবাড়ী) প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে অগ্নিকান্ডে ৮ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার সকাল ৮ টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় ফায়ার সার্ভিস এবং ক্ষতিগ্রস্থ পরিবার সুত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় মোড় এলাকার আমান আলীর ব্যবসা প্রতিষ্ঠানে অটো রিক্সার ব্যাটারী চার্জ দেয়া হয়। ওই অটো চার্জরে বিদ্যুতের শর্ট সার্কিটের ফলে অগ্নিকান্ড ঘটে বলে জানাগেছে। মূহুর্তের মধ্যে আগুন পাশের মোঃ ফারম্নক মিয়ার হোমিও ফার্মেসী, আব্দুল আলীমের মোটর সাইকেল ও অটোপার্টসে দোকান, লাল মিয়ার সেলুনসহ ৩টি অটো ভ্যান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভূত হয় বলে ড়্গতিগ্রস্থরা জানান। খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের ফায়ার ইন্সপেক্টর ছানোয়ার হোসেনের নেতৃত্বে অগ্নি নির্বাপক দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। অনেকটা দু্রত আগুন নিয়ন্ত্রনে আনার কারনে পাশের ব্যবসা প্রতিষ্ঠান গুলো অগ্নীকান্ড থেকে রক্ষা পায়। স্থানীয় পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান সামস উদ্দিন ঘটনা স্থল পরিদর্শন করেন।