বকশীগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে ইউএনও-নিকাহ রেজিস্ট্রার মতবিনিময়

G M Fatiul Hafiz Babu

সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে নিকাহ রেজিস্ট্রারদের সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণে মতবিনিময় করেছেন ইউএনও আবু হাসান সিদ্দিক।

উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার উপজেলা সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ওই মতবিনিময় ও উদ্বুদ্ধকরণ সভায় ইউএনও আবু হাসান সিদ্দিকের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাাহমুদুল আলম বাবু, উপজেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির সাধারণ সম্পাদক শাহাদত হোসেন,

 সাধুরপাড়া ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার আনিছুর রহমান , মেরুরচর ইউনিয়নের আবুল কালাম আজাদ প্রমুখ।

সভায় ১৮ বছরের আগে কোন কন্যা শিশুর বিয়ে রেজিস্ট্রি না করতে নিকাহ রেজিস্ট্রারদের বলা হয়।

 কেউ বাল্যবিয়ের আয়োজন করলে তাৎক্ষনিকভাবে প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ করেন ইউএনও ।


এতে সাত ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার, ইউপি চেয়ারম্যান গণ উপসি'ত ছিলেন।

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান