ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি ঃ কুড়িগ্রামে চরাঞ্চলের বালু জমিতে মিষ্টি কুমড়া চাষ সম্প্রসারনে অবহিত করন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জেলা প্রশাসনের সম্মেলন কড়্গে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে প্র্যাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খান মোঃ নুরম্নল আমিন।
এসময় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মকবুল হোসেন, প্র্যাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান
, সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম, কুড়িগ্রাম প্রেস ক্লাব সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক প্রমুখ।
বক্তারা বলেন, জেলার ২ শতাধিক চরের অনাবাদি বালু জমিতে কুমড়া উৎপাদনের ব্যাপক সম্ভবনাকে কাজে লাগাতে পারলে দরিদ্রতা থেকে মুক্তি পাবে চরাঞ্চলের মানুষেরা।
প্র্যাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ এ কার্যক্রম শুরম্ন করায় দরিদ্র ও ভুমিহীন মানুষেরা আশার আলো দেখতে শুরম্ন করেছে।
আগামীতে সকল চরাঞ্চলগুলোকে কুমড়া চাষের আওতায় এনে উৎপাদিত কুমড়া দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানী করার মধ্যদিয়ে বাজারজাত করে ন্যায্য মূল্য পাওয়ার নিশ্চয়তা দিচ্ছে প্র্যাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ।
