সেবা ডেস্ক: টাঙ্গাইল জেলা ডিএসএমএফ এর আয়োজনে ১৮.১০.২০১৬ রোজ মঙ্গলবার টাঙ্গাইল পৌরসভা সভাকক্ষে বিকাল ৩:৩০ মিনিটে অনুষ্ঠিত হলো স্পেশাল লিডারশীপ প্রোগ্রাম।
প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে মূল আলোচনা উপস্থাপনা করেন, ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরামের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি জনবা ইঞ্জি. মো. নাজিম উদ্দিল জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের কৃতি সন্তান ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরামের কেন্দ্রীয় সদস্য ও ময়মনসিংহ বিভাগীয় প্রধান জনাব মো. আমিনুল ইসলাম দাদাভাই। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আসন অলংকৃত করেন ডিএসএমএফ টাঙ্গাইল জেলা প্রতিনিধি জনাব মো. সাইফুল ইসলাম ও জনাব শাহিনুর রহমান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যাপক সৈয়দ আব্দুর রহমান, মোস্তাফিজুর রহমান,পিএসডি,ডেসটিনি ২০০০ লি., সেলিম তালুকদার,পিএসডি,ডেসটিনি ২০০০ লি., মো. রেজাউল ইসলাম,পিএসডি,ডেসটিনি ২০০০ লি., অমল চন্দ্র সাহা,পিএসডি,ডেসটিনি ২০০০ লি.।
প্রধান আলোচক ইঞ্জি. মো. নাজিম উদ্দিন জুয়েল উপস্থিত বৃহত্তর টাঙ্গাইল জেলার সকল লিডারদের উদ্দেশ্যে একজন লিডারের কি কি গুন থাকা দরকার এবং প্রকৃত লিডারশীপ কিভাবে অর্জন করা যায় তা নিয়ে বিশদ আলোচনা উপস্থাপন করেন।
টাঙ্গাইল ডিএসএমএফ এর আহবায়ক জনাব মো. আলিম আকন্দ সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত স্পেশাল লিডারশিপ প্রোগ্রামটি পরিচালনা করেন টাঙ্গাইল সদর প্রতিনিধি মো. আব্দুল বারী। প্রোগ্রামে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় শতাধিক লিডার উপস্থিত ছিলেন।

