নালিতাবাড়ীতে মুক্তিযোদ্ধা কমান্ডের আঞ্চলিক কার্যালয় উদ্ভোধন

S M Ashraful Azom
এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আমবাগান বাজারে ২৫ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আঞ্চলিক কার্যালয় উদ্ভোধন করা হয়েছে।

উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা রমজান আলী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার আবু সালেহ মোহাম্মদ নুরুল ইসলাম হীরু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নালিতাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার শাহাব উদ্দিন, ডেপুটি কমান্ডার আব্দুস সালাম। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, আব্দুল বারী, আছমত আলী, নুরুল ইসলাম, মোবারক আলী প্রমুখ। এ সময় জাতীয় পতাকা উত্তোলন ও শহীদদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর আগে প্রধান অতিথি ফিতা কেটে আঞ্চলিক কার্যালয়ের উদ্ভোধন করেন। অনুষ্ঠানে এলাকার সুধী সমাজ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান