ডেসটিনির এমডি চেয়ারম্যান এর মুক্তির দাবিতে ডিএসএমএফ কুমিল্লা সদর থানার আলোচনা সভা অনুষ্ঠিত !!

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম কুমিল্লা জেলার সদর থানার উদ্যোগে গত ২৬.১০.১৬ বুধবার ডেসটিনি ২০০০ লিঃ এর চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হোসাইন ও এমডি ড. মো. রফিকুল আমীন এর মুক্তির দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷

সভায় ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম সদর থানা কমিটির দায়িত্ববান লিডার এবং সাধারন বিনিয়োগকারীগন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসএমএফ সহযোগী বিভাগীয় প্রতিনিধি সালাহ উদ্দীন পিএসডি।

এ সময় উপস্থিত বিনিয়োগকারীগণ বলেন ডেসটিনির প্রতি আমাদের কোন অভিযোগ নাই, আমাদের বিনিয়োগ চেয়ারম্যান ও এমডি স্যার এর কাছেই নিরাপদ, তাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের অভিভাবক আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ ডেসটিনিতে আবারো কাজের সুযোগ করে দিয়ে এবং রফিকুল আমীন ও হোসাইন স্যার এর মুক্তির জোর দাবি জানাই তারা ৷
ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান