মিশরে বন্যায় ২২ জনের প্রাণহানি

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  মিশরে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ২২ জনের প্রাণহানি ও ৭২ জন আহত হয়েছে। কর্তৃপক্ষ রবিবার জানিয়েছে এই খবর। 
 
 
এর আগে বন্যায় প্রাণহানির সংখ্যা ১৮ বলা হয়েছিল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খালেদ মেগায়েদ বলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ কিছু পরিবার তাদের আত্মীয় স্বজনের মারা যাওয়ার খবর জানায়নি। ইতোমধ্যে তারা তাদের দাফনও শেষ করেছে। 
 
মিশরের কিছু এলাকায় শরত ও শীতে ব্যাপক বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দেয়। বিশেষ করে যেসব এলাকায় দুর্বল অবকাঠামো রয়েছে সেসব এলাকায় প্রায় প্রতিবছর এ ধরণের পরিস্থিতি তৈরি হয়। আউটলুক ইন্ডিয়া।
ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান