সেবা ডেস্ক: কাজী খোরশেদ আলম,কুমিল্লা: গত ২২ অক্টোবর সকাল এগারোটায় দাউদকান্দির গৌরীপুরে পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর মিটার রিডার ও ম্যাসেঞ্জার মাঠকর্মীদের চাকুরি নিয়মিতকরণের দাবিতে কর্মবিরতী দিয়ে পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর জিএমসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করে মানববন্ধন করেছে ভূক্তভোগি এসব কর্মচারীগণ।
শনিবার সকাল ১১টা হতে বিকাল ৫টা পর্যন্ত পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর গৌরীপুর সদর দপ্তর ঘেরাওয়ের মাধ্যমে এ মানববন্ধন করে তারা। গৌরীপুর সদর দপ্তরের অধিনে বাঞ্ছারামপুর, হোমনা, তিতাস, মেঘনা, দাউদকান্দি ও গজারিয়া উপজেলার প্রায় ৫’শ মিটার রিডার ও ম্যাসেঞ্জার মাঠকর্মী এ মানববন্ধনে অংশ নেয়। এরপর তারা সদর দপ্তরের সামনে এক প্রতিবাদ সভা করে। সভায় বক্তারা বলেন, ‘ভিক্ষা চাইনা কর্ম চাই, স'ায়ীকরণ চাকুরি চাই।” চুক্তি থেকে মুক্তি চাই, কর্ম করে বাচঁতে চাই।’ এসময় স্লোগান ধরে অধিকার আদায়ের লক্ষে ৬ দফা দাবিতে বক্তারা আরো বলেন, ‘চাকুরী স'ায়ীকরণ করতে হবে। গ্রেডিং পদ্ধতি চালু করতে হবে। ২ হাজার থেকে ৪ হাজার রিডিং এবং ৫ হাজার বিল বিতরণের দাপ্তরিক আদেশ বাতিল করতে হবে। চাকুরির মেয়াদ পূর্ণ না হওয়া পর্যন্ত চাকুরি রহিতকরণ করতে হবে। পূণঃ নিয়োগ বিজ্ঞপ্তি চালু করতে হবে এবং যাদের চাকুরিচ্যুত করা হয়েছে তাদেরকে পুনঃবহাল করতে হবে’।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক মিটার রিডার বলেন, ‘জিএমসহ উর্ধ্বতন কর্মকর্তাদের সেচ্চাচারিতার মাধ্যমে সাবস্ট্যাশনের লাইনম্যানদের সাথে রাতে সহযোগি হিসেবে কাহ করতে হয় আমাদের। তারা আমাদেরকে নিজ দায়িত্বে বকেয়া বিল শতভাগ আদায়সহ নানা হয়রানি করে থাকেন। আমাদেরকে এসব হয়রানি বন্ধ ও চাকুরি নিয়মিতকরণ না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে’।
এবিষয়ে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর জেনারেল ম্যানেজার মো. রফিকুল ইসলাম বলেন, ‘মিটার রিডার ও ম্যাসেঞ্জার মাঠ কর্মীরা তাদের বিভিন্ন দাবিতে স্মারক লিপি দিয়েছে। আমরা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সিদ্ধান্ত নেয়ার জন্য পাঠাবো’।