আনন্দ ভাসছে কুমিল্লার হোমনা এলাকাবাসি

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  সারাদেশে নতুন করে ২৩ টি বেসরকারী কলেজকে জাতীয়করণের (সরকারী)  সিদ্ধান্ত নিয়েছে সরকার, সেই তালিকায় রয়েছে কুমিল্লার হোমনা উপজেলার হোমনা ডিগ্রি কলেজ। জাতীয় করণের খবর পাওয়ার পর থেকেই কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য বৃন্দ ও এলাকাবাসী আনন্দের জোয়ারে ভাসছে।
ফেসবুক,  ইউটিউব সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া মারফত তারা তাদের আনন্দের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। এর আগে ১৯৩ টি কলেজ জাতীয়করণ করা হলেও সেখানে হোমনা ডিগ্রি কলেজের নাম না থাকায়, হতাশ হন কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য বৃন্দ সহ এলাকাবাসী। দ্বিতীয় পর্যায়ে হলেও জাতীয়করণ হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছে সংশ্লিষ্টরা। এ প্রসঙ্গে এলাকাবাসি জনাব নজরুল ইসলাম বলেন, দীর্ঘ দিন পর হলেও কলেজটি জাতীয়করণ হওয়াতে আমরা খুশি। এলাকার ছেলে মেয়েদের উচ্চ শিক্ষার জন্য আর দুরে যেতে হবে না। অনার্স কোর্স চালু হলে শিক্ষার্থীদের জন্য ভাল হবে। এলাকার শিক্ষক জনাব জাহাঙ্গীর আলম বলেন, কলেজটি জাতীয়করণ হওয়াতে আমরা খুশি কারন, এতে ভর্তিতে নীতিমালা আসবে। শিক্ষক বদলির সুবিধা থাকলে মেধাবী শিক্ষক আসবে, এতে করে লেখাপড়ার মান উন্নয়ন হবে। সংশ্লিষ্টরা মাননীয় প্রধানমন্এী শেখ হাসিনা ও হোমনা -তিতাসের  এম, পি জনাব আমির হোসেন ভূইঁয়া, আওয়ামীলীগনেএী সেলিমা আহমেদ মেরী , হোমনা পৌর মেয়র জনাব এডভোকেট নজরুল ইসলাম ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান