সেবা ডেস্ক: ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম রংপুর জেলার পীরগাছা থানার উদ্যোগে ১৯.১০.২০১৬ রোজ বুধবার বিকাল ৩:৩০ মিনিটে অনতিবিলম্বে ডেসটিনির এমডি ও চেয়ারম্যানের মুক্তির লক্ষ্যে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম কেন্দ্রীয় সদস্য ও রংপুর বিভাগীয় প্রধান জনাব মো. শরিফুল ইসলাম গাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. কামরুজ্জামান সাগর, রংপুর বিভাগীয় সহযোগী প্রতিনিধি, মো. ফকরুল ইসলাম সেলিম, রংপুর জেলা প্রতিনিধি, নুর আমিন হোসেন তরু, রংপুর জেলা সহযোগী প্রতিনিধি।
প্রধান অতিথি তার বক্তব্যে ডেসটিনি সম সাময়িক বিষয় নিয়ে গুরুত্বপূর্ন আলোচনা করেন। পাশাপাশি ডেসটিনির ৪৫লক্ষ পরিবারের স্বার্থে অনতিবিলম্বে ডেসটিনির এমডি ও চেয়ারম্যান এর নিঃশর্ত মুক্তি দাবি করেন।
বিশেষ অতিথিগন ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরামের পীরগাছা থানার সকল লিডারদের উদ্দেশ্যে বলেন, আগামী দিনের সফলতার জন্য সততা ও আদর্শের সঙ্গে কাজ করে যেতে হবে। ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম নীতি ও আদর্শের ভিত্তিতে পরিচালিত একটি প্রতিষ্ঠান। এখানে আদর্শচ্যূত নৈতিকতা বিবর্জিত মানুষের কোন স্থান নেই। আগামীতে ডেসটিনির মাধ্যমেই আমরা আমাদের স্বপ্নের বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ।
ডিএসএমএফ পীরগাছা থানা প্রতিনিধি জনাব মো. তৌহিদুল ইসলাম সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় পীরগাছা থানার বিভিন্ন স্তরের ক্রেতা পরিবেশক ও বিনিয়োগকারীগন উপস্থিত ছিলেন।
