রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হল থেকে মোতাবেল হোসেন লিপু নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় হলের ডায়নিংয়ের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। লিপু হলের ২৫৩ নম্বর কক্ষে থাকতেন। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান জানান, হলের এক কর্মচারী সকালে ডায়নিংয়ের পাশে লিপুর মরদেহ দেখতে পান। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য ও পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থীরা জানান, লিপু কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলনা। রাত ৩টার দিকে তারা ছাদ থেকে নিচে কিছু পড়ার শব্দ পেয়েছিলেন। তবে কি পড়েছে তা তারা না দেখে আবার ঘুমিয়ে যান।
ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান