জামালপুরে চোলাই মদ খেয়ে এক জনের মৃত্যু,আটক-৬

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক:

 জামালপুরের সরিষাবাড়ীতে মাত্রাতিরিক্ত দেশীয় চোলই মাদক খেয়ে এক জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৬জন কে আটক করেছে পুলিশ।

স'ানীয় সূত্র জানায়, সারষাবাড়ী পৌর সভার শিমলা বাজার ইস্পানী এলাকার ইট ভাংগা শ্রমিক মৃত বিনেচারী গৌড়ের ছেলে গোপাল গৌড় ভূটকা (৫০) শুক্রবার রাতে মাত্রাতিরিক্ত চোলাই মদ খায়।

মাতাল অবস'া লুইস ড্রেফার্স মহলস্নায় ঘোরাফেরা করে। সকালে লুইস ড্রেফার্স মহলস্নার পাশেই সুলতানের বাড়ীর সামনে ঝিনাই নদীর ঘাট থেকে মৃত অবস'ায় পড়ে থাকতে দেখে।

পরে দুপুরে ঘটনাস'লে পরিবারের লোকজন এসে গোপালের লাশ সনাক্ত করে বাড়ীতে নিয়ে যায়।

মৃতের পরিবারে কোন অভিযোগ না থাকায় বিনা ময়না তদনত্ম ছাড়াই লাশ দহনের অনুমতি দিয়েছে পুলিশ।

খবর পেয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনা স'ল পরির্দশন করেন।

 এ সময় লুইস ড্রেফার্স এলাকায় অভিযান চালিয়ে দেশীয় মদ বিক্রেতা রিনা রানী দাস, শ্যামল চন্দ্র, শুক্কুরী রবি দাস, স্বরশতী রবি দাস, শুভ রবি দাস ও ভগ্নীপতির বাড়ীতে বেড়াতে আসা বগুড়া জেলার মৃত রূপলাল দাসের ছেলে বিজিবির নাপিত রবি দাসকে আটক  করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল ইসলাম খান জানান, পরিবারের পক্ষ থেকে আপত্তি না থাকায় লাশ দহনের অনুমতি দেয়া হয়ে। ছয় চোলাই মদ ব্যবসায়ীকে জিজ্ঞাবাদের জন্য থানায় আনা হয়েছে।

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান