সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে বাল্যবিয়ে রেজিস্ট্রি করায় কাজীর (নিকাহ রেজিস্ট্রার) সহকারীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান সিদ্দিক এ রায় প্রদান করেন।
জানা গেছে, মঙ্গলবার রাতে পৌর এলাকার মালিরচর হাজীপাড়া গ্রামের মিষ্টার আলীর মেয়ে শাবানা আক্তারের (১৫) বিয়ে হয়।
ওই বিয়েটি সম্পন্ন করেন শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার তাতীহাটি ইউনিনের কাজী শামীমুর রহমান শামীমের সহকারী নবী হোসেন।
বকশীগঞ্জ ইউএনও আবু হাসান সিদ্দিক ও থানার ওসি আসলাম হোসেন খবর পেয়ে রাতেই নবী হোসেন (৫৫) কে আটক করেন।
পরে তাৎড়্গণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৯২৯ সালের বাল্যবিয়ে নিরোধ আইনের ৫ ধারামতে ওই সহকারী কাজীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান সিদ্দিক ।
এব্যাপারে বকশীগঞ্জ ইউএনও আবু হাসান সিদ্দিক জানান, শ্রীবরদীর কাজী শামীমের বিরুদ্ধে বাল্যবিয়ে পড়ানোর গুরম্নতর অভিযোগ রয়েছে।
তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে শ্রীবরদীর ইউএনওকে অনুরোধ করা হয়েছে।
বুধবার দুপুরে দন্ডপ্রাপ্ত নবী হোসেনকে জেল হাজতে পাঠানো হয়েছে।