বকশীগঞ্জে পাঁচ বস্তা সরকারি চাল উদ্ধার

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক: জামালপুুরের বকশীগঞ্জে পাঁচ বস্তা সরকারি চাল (২৫০ কেজি) আটক করা হয়েছে।

এসময় চাল বহনকারী ঘোড়ার গাড়ির মালিক সহ দুই জনকে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে।


রোববার দুপুর ২ টার  দিকে পৌর শহরের দক্ষিণ বাজার থেকে ঘোড়ার গাড়িতে বহন করা চাল আটক করা হয়।


জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান সিদ্দিক , ট্যাগ অফিসার সুলতান মাহমুদ ও বকশীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক আবু বকর সিদ্দিক

 পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় একটি ঘোড়ার গাড়িতে থাকা পাঁচ বস্তা সরকারি জব্দ করে। গাড়িতে থাকা বস্তা গুলো পাট দিয়ে ঢাকা ছিল ।

এসময় ঘোড়ার গাড়ির মালিক কালাচাঁন মিয়া (৫৫) ও পাটের মালিক হামিদুর রহমান (৪৮) কে আটক করা হয়।


বকশীগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা শাহীনা আক্তার জানান, চালগুলো খাদ্য বান্ধব কর্মসূচি ১০ টাকা মূল্যের কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মহব্বত কবীর জানান , চাল আটকের ঘটনায় থানায় একটি সাধারণ ডাইরী (জিডি) করা হয়েছে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান সিদ্দিক জানান , বিষয়টি নিয়ে তদনত্ম চলছে । কেউ দোষী সাব্যস্ত হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান