সরিষাবাড়ীতে সম্মুখ সমর দিবস পালিত

G M Fatiul Hafiz Babu
সোলাইমান বাবু, সরিষাবিাড়ি প্রতিনিধি ঃ জামালপুরের সরিষাবাড়ীতে সম্মুখ সমর দিবসটি পালন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। সোমবার বাউসী পপুলার মোড় এলাকায় স'াপিত মুক্তিযোদ্ধা স্মরনীতে এ দিবস উপলড়্গে নানা কর্মসূচী গ্রহণ করা হয়।

এ উপলড়্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোফাজ্জল হোসেন, ডেপুটি কমান্ডার নুরম্নল ইসলাম তরফদার,

আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন পাঠান, মনির উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ফরিদুল ইসলাম প্রমুখ।

 উলেস্নখ্য, মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে আজকের দিনে (১৯৭১ সালের ১০ অক্টোম্বর রাতে) সরিষাবাড়ীর জন্য গুরুত্বপূর্ণ বাউসী রেলওয়ে ব্রীজ এলাকায় বীর মুক্তিযোদ্ধাদের একটি ছোট গ্রুপ পাহারার দায়িত্ব পালন করছিল।

রাতেই পাক হানাদার বাহিনীর সদস্যরা তিন দিক থেকে মুক্তিযোদ্ধাদের ছোট গ্রুপকে ঘিরে ফেলে।

এ সময় উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। সন্মুখ যুদ্ধে পাঁচ বীর মুক্তিযোদ্ধা শহীদ বরণ করেন।

এ সময় কয়েকজন গুরম্নতর আহত হন। সন্মুখ সমরে বীর শহীদ মুক্তিযোদ্ধারা হলেন দৌলতপুরের রফিকুল ইসলাম,

কাওয়ামারার জালাল উদ্দিন, বীর বালিয়ার আবুল কালাম আজাদ, চর পোগলদীঘার আব্দুল মজিদ ও কুমিল্লা জেলার নৌ-সেনা আব্দুস সামাদ।

 সেই থেকে দিনটি সরিষাবাড়ী পাক হানাদার মুক্ত দিবস ও পাঁচ বীর শহীদের মৃত্যুবার্ষিকী হিসেবে পালিত হয়ে আসছে।

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান