ঢাকা দক্ষিণের কাউন্সিলর হিসেবে সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিলর হিসেবে দলের আসন্ন ২০তম সম্মেলনে যোগ দেবেন। আওয়ামী লীগের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানায়।
 
একই সূত্র আরও জানায়, সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলও ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিলর হিসাবে যোগ দেবেন।
 
এছাড়া, দলের ২০তম সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণের ১৬৮ জন কাউন্সিলর যোগদান করবেন বলে জানা গেছে। -বাসস। 
ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান