জঙ্গি অপুর লাশ নিতে আগ্রহ প্রকাশ করেছে তার বাবা

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  গাজীপুরে জঙ্গি বিরোধী অভিযানে নিহত জয়পুরহাটের কালাই উপজেলার বেগুনগ্রামে আমিমুল এহসান অপুর লাশ নিতে আগ্রহী প্রকাশ করেছে তার বাবা আবদুল গাফফার। অপুর বড় ভাই আশিকুর রহমান বলেন, মঙ্গলবার রাতে জয়পুরহাটের গোয়েন্দা পুলিশ মোবাইল ফোনে যোগাযোগ করে গাজীপুরে জঙ্গি বিরোধী অভিযানে আমিমুল এহসান অপুর নিহতের বিষয় নিশ্চিত করার পর লাশ সনাক্তের জন্য তাঁকে (আশিকুর রহমান) গাজীপুর থানায় যেতে বলা হয়েছে।
ডিবি পুলিশের কথামতে অপুর লাশ সনাক্তের জন্য বড় ভাই আশিকুর রহমান গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে লাশ সনাক্তের পর যদি প্রশাসন তাদেরকে অপুর মরদেহ দিতে চায় তাহলে সেই লাশ নিতে আগ্রহী প্রকাশ করেছে তার বাবা।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বছরের ৪ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন অপু। ছেলে নিখোঁজের ব্যাপারে বাবা আবদুল গাফফার কালাই থানায় গত বছরের ৬ অক্টোবর সাধারণ ডায়েরি করেছিলেন। আমিমুল এহসান অপু ২০১০ সালে কালাই ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করার পর বগুড়ার কম্পিউটার সাইন্স অ্যান্ড বিজনেস স্টাডিস ইনস্টিটিউশন (সিএসবিএসআই) নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে পড়াশুনা করতেন। বাবা আবদুল গাফফার বলেন, তিন ছেলে আতাউর রহমান, আশিকুর রহমান ও আমিমুল এহসান। বড় দুই ছেলে সরকারি কোম্পানিতে বগুড়ায় চাকুরী করেন। আমিমুল বগুড়াতে পড়াশুনা করতেন। গত বছরের ৪ অক্টোবর বগুড়ায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হয়।
ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান