সেবা ডেস্ক: ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম সিলেট বিভাগের উদ্যোগে ১৪-১০-২০১৬ রোজ শুক্রবার বিকাল ২টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ঈদ পূনর্মিলনি ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরামের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি ইঞ্জি. মো. নাজিম উদ্দিন জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে আসন অলংকৃত করেন ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরামের কেন্দ্রীয় সদস্য ও সিলেট বিভাগীয় প্রধান জনাব কামরুন নাহার ডেইজি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শরিফুল ইসলাম গাজী, কেন্দ্রীয় সদস্য, মো. আমিনুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য, মো. আরিফুর রহমান পরশ, কেন্দ্রীয় সদস্য, সুমন চন্দ্র শীল, কেন্দ্রীয় সদস্য, মো. নজরুল ইসলাম, সহযোগী প্রতিনিধি, সিলেট বিভাগ, মো. মনজুর রহমান টুকু, জেলা প্রতিনিধি, রাজশাহি, ইঞ্জি. মো. আব্দুল কাদের মোজাহিদ, সহ. প্রকৌশলী, সিলেট জেলা পরিষদ, মো. ফারুক রশিদ, সিলেট জেলা প্রতিনিধি, মো. আবু ফয়সাল, সিলেট জেলা প্রতিনিধি, মো. আবিদুর রহমান আবু, সিলেট জেলা প্রতিনিধি, নিখিল চন্দ্র দাস, সিলেট জেলা প্রতিনিধি ও সত্যেন্দ্র পাল কাজল, সিলেট জেলা প্রতিনিধি।
উক্ত আলোচনা অনুষ্ঠানের সভা প্রধান ছিলেন বিকাশ ধর বাবলু, সিলেট জেলা প্রতিনিধি।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আব্দুর রহমান ও গীতা পাঠ করেন রনবির চক্রবর্তী।
বিকাশ দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সিলেট বিভাগীয় ঈদ পূনর্মিলনি ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরামের পক্ষ থেকে উপস্থিত সকল ক্রেতা পরিবেশক, বিনিয়োগকারী ও বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত প্রতিনিধিদের ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি ডেসটিনির দূর্যোগকালীন সময়ে সিলেট বিভাগসহ সারা বাংলাদেশের যে সকল ক্রেতা পরিবেশক ও বিনিয়োগকারী কোম্পানীর প্রতি অবিচল আস্থা রেখে কোম্পানীর মুক্তির জন্য প্রাণপন চেষ্টা করে যাচ্ছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন ডেসটিনি গভীর ষড়যন্ত্রের শিকার। এই ষড়যন্ত্র ও ষড়যন্ত্রকারীদের মোকাবেলার জন্য দৃঢ়চিত্তে ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরামের চলমান কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, ডেসটিনির ম্যানেজমেন্টের প্রতি সাধারন বিনিয়োগকারীদের কোন অভিযোগ না থাকা সত্বেও, তথাকথিত কিছু হলুদ মিডিয়ার বানোয়াট সংবাদের উপর ভিত্তি করে দুদকের করা মামলায়, ডেসটিনি ২০০০ লি. এর ব্যবস্থাপনা পরিচালক দক্ষিন এশিয়ার মাল্টিলেভেল মার্কেটিং এর পুরোধা ব্যক্তিত্ব ড. মো. রফিকুল আমিন ও চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হোসাইন সহ কোম্পানীর শীর্ষ কর্মকর্তাবৃন্দ প্রায় পাঁচ বছর যাবৎ কারাবন্ধি। এই সুযোগে কিছু দূষ্কৃতিকারী লুটেরা শ্রেণী ৪৫লক্ষ পরিবারের আমানত ডেসটিনি গ্রুপের সারাদেশে ছড়িয়ে থাকা মূল্যবান সম্পদ লুটে নেওয়ার পাঁয়তারা করেছিল, কিন্তু সৃষ্টিকর্তার অশেষ রহমতে ৪৫লক্ষ মানুষের ভালোবাসার শক্তি আজ একত্রিত। আমাদের সকলের দাবি, “আমাদের এমডি ও চেয়ারম্যানের নিঃশর্ত মুক্তি চাই”। তিনি সকলকে ধৈর্য্য সহকারে ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরামের সাথে থাকার উদাত্ত আহ্বান জানান।

এছাড়াও প্রধান অতিথি, বিকাশ ধর বাবলুকে আহ্বায়ক করে ৫০ সদস্য বিশিষ্ট ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম সিলেট বিভাগীয় কমিটি ঘোষনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দদের পাশাপাশি মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও সিলেট জেলা প্রতিনিধিগন শুভেচ্ছা বক্তব্য রাখেন।
সভা প্রধান তার সমাপনী বক্তব্যে ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরামের কেন্দ্রীয় সদস্যবৃন্দ ও উপস্থিত সিলেট বিভাগের সকল জেলা, উপজেলা থেকে আগত ডেসটিনির দুঃসময়ের সকল কর্মীদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সিলেট বিভাগীয় ঈদ পূনর্মিলনি অনুষ্ঠান সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজন করার জন্য অনুষ্ঠান পরিচালনা কমিটির সকলকে বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।