কুড়িগ্রামে সড়ক দূর্ঘটনায় সপ্তম শ্রেনীর ছাত্রী নিহত

G M Fatiul Hafiz Babu
ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি ঃ ১৭.১০.১৬

কুড়িগ্রামের ভুরম্নঙ্গামারীতে ট্রাক চাপায় রীনা খাতুন নামে সপ্তম শ্রেণীর এক ছাত্রী নিহত হয়েছে।

সোমবার সকাল ১১ টায় ভুরম্নঙ্গামারীর-সোনাহাট স্থলবন্দর সড়কের লড়্গির মোড় এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনার পর সড়ক অবরোধ করে রাখে বিড়্গুদ্ধ জনতা। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়।

এলাকাবাসী ও পরিবার সুত্র জানায়, সোনাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়তো রীনা খাতুন। ৭ দিন আগে রীনাকে একই গ্রামের এক যুবকের সাথে তার অমতে বিয়ে দেয় তার পরিবারের লোকজন। সোমবার শ্বশুরবাড়ির লোকজন তাকে নিয়ে যেতে এলে সে পালানোর জন্য বাড়ি থেকে বের হয়ে সড়কে দৌড় দেয়। এসময় একটি চলনত্ম ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই রীনার মৃত্যু হয়। সে সোনাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী।

রীনা খাতুন দড়্গিন ভরতের ছড়া গ্রামের ডাক্তার পাড়া এলাকার আব্দুল খলিলের কন্যা।

ভুরম্নঙ্গামারী থানার অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় রাখা হয়েছে। চালক পালিয়ে গেছে।
ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান