নালিতাবাড়ীতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে কিশোর শ্রমিক নিহত

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুত স্পৃষ্ট হয়ে আকাশ মিয়া নামে সতের বছর বয়সী এক কিশোর ট্রাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ ১৫ অক্টোবর শনিবার সকালে পৌর শহরের কালিনগর এলাকায় বাইপাস মোড়ে এ ঘটনা ঘটে।পারিবারিক সূত্র জানা যায়, উপজেলার সোহাগপুর গ্রামের আব্দুল করিমের কিশোর ছেলে ও বরুয়াজানি হাসান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আকাশ পড়াশোনার পাশাপাশি ট্রাক শ্রমিকের কাজ করত।
আজ শনিবার সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে শহরের বাইপাস মোড় এলাকায় বৈদ্যুতিক মোটরযোগে ট্রাক পরিস্কার শেষে মোটরের কানেকশন বিচ্ছিন্ন করতে যায়। এসময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় আকাশ।
নালিতাবাড়ী থানার উপ-পরির্দশক (এসআই) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান