খুলনা টাইটান্সের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে রাজশাহী

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  বাংলাদেশ প্রিমিয়ার লিগের খুলনা টাইটান্সের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নামছে রাজশাহী কিংস। শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি।
 
টুর্নামেন্টে এখন পর্যন্ত আট ম্যাচে ছয় জয় ও দুই হারে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে মাহমুদুল্লার দল।  অন্যদিকে রাজশাহীর অবস্থান খুব একটা সুবিধের না।  সাত ম্যাচে তিন জয় ও চার হারে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে রয়েছে স্যামিরা।
 
তবে শেষ ম্যাচে শক্তিশালী রংপুর রাইডার্সকে হারিয়ে আসরে টিকে থাকার সংকেত দেয় দলটি। এর আগে চলতি আসরে দু’দলের প্রথম দেখায় রাজশাহীকে মাত্র তিন রানে হারিয়েছিল মাহমুদুল্লার খুলনা।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top