এরশাদের আপিল শুনানি হয়নি, ৩০ নভেম্বর দিন ধার্য

Unknown
সেবা ডেস্ক:  দুর্নীতির মামলায় সাজার রায়ের বিরুদ্ধে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদের আপিল শুনানির জন্য ৩০ নভেম্বর দিন ধার্য করেছে হাইকোর্ট। এরশাদের সময় আবেদন পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক হাইকোর্ট বেঞ্চ নতুন এই দিন ধার্য করে দেন।
 
আজ এরশাদের আপিলের ওপর দিন ধার্য ছিল। কিন্তু এরশাদের আইনজীবী শেখ সিরাজুল ইসরাম ব্যক্তিগত মানবিক দৃষ্টিকোণ থেকে শুনানি পেছানো জন্য আবেদন করেন। আদালত সময় মঞ্জুর করে নতুন এই দিন ধার্য করে দেন। আদালত বলেন, এই ধরনের একটি মামলার আপিল এতোদিনেও নিষ্পত্তি হয়নি। দুদকের পক্ষে আইনজীবী খুরশিদ আলম খান সময় আবেদনের বিরোধিতা করেন।
 
রাষ্ট্রপতি থাকাকালে পাওয়া বিভিন্ন উপহার সামগ্রী রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেয়ার অভিযোগে ১৯৯১ সালের ৮ জানুয়ারি তত্কালীন দুর্নীতি দমন ব্যুরো এরশাদের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় একটি দুর্নীতির মামলা দায়ের করে। মামলায় ১ কোটি ৯০ লাখ ৮১ হাজার ৫৬৫ টাকার আর্থিক অনিয়মের অভিযোগ আনা হয়। ১৯৯২ সালের ৩ ফেব্রুয়ারি নিন্ম আদালত ওই মামলায় এরশাদকে তিন বছরের সাজা দেয়। এই সাজার রায়ের বিরুদ্ধে ওই বছরই আপিল করেন এরশাদ। আপিলটি দুই যুগ ধরে হাইকোর্টে বিচারাধীন রয়েছে। বিচারাধীন থাকাবস্থায় ২০১২ সালের ২৬ জুন এই মামলায় পক্ষভুক্ত হয় দুদক।
সূত্র: ইত্তেফাক.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top