রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নবান্ন উৎসব পালিত

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এগ্রোনমি এ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের উদ্যোগে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব পালিত হয়েছে। 
 
মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সামনে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।
 
এতে বিশেষ অতিথি ছিলেন কৃষি অনুষদের অধিকর্তা প্রফেসর মো. সাইফুল ইসলাম। আয়োজনটি সমন্বয় করেন বিভাগের সভাপতি প্রফেসর মো. আমিনুল হক।
 
উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সিনেট ভবনে সামনে গিয়ে ধান মাড়াই ও নবান্নের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। নবান্ন উৎসব ছাড়াও এদিন বিভাগের বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top