জামালপুরে জেল হত্যা দিবস পালিত

G M Fatiul Hafiz Babu
জিএম ফাতউল হাফিজ বাবু: জামালপুরে যথাযোগ্য মযাদায় ঘটনাবহুল জেল হত্যা দিবস উদযাপন হয়েছে।

জেলা হত্যা দিবস উপলক্ষে জামালপুরে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা। 

এসেময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু ও ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবদুর রাজ্জাক প্রমুখ। 

এ সময় বক্তারা ৪ নেতার হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান