ফ্রান্সের বুদ্ধগয়ায় কঠিন চীবর দান উদযাপিত

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  শিল্প, সংস্কৃতি সভ্যতার প্রাণকেন্দ্র ফ্রান্সের প্যারিসের অদূরে বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ধ্যানকেন্দ্রে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাকজমকপূর্ণ পরিবেশে গত ১৩ নভেম্বর দিনব্যাপী বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দান উদযাপিত হয়েছে। 
 
সকাল ৮টায় ধর্মীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় দিনব্যাপী অনুষ্ঠান। থাইল্যান্ড থেকে আনা নান্দনিক বুদ্ধ মূর্তি উৎসর্গ, সংঘদান, অষ্টপরিস্কার দান, সমবেত প্রার্থনা, ধর্মদেশনা, আলোচনা সভা, কঠিন চীবর উৎসর্গ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।
 
উপচে পড়া ভিড়, শিশু-নারী পুরুষের হৈ-হুল্লোড়ে উৎসব মুখরতায় এটা ছিল  ফ্রান্সের শেষ দানোত্তম কঠিন চীবর দান। 
 
বিকেলে বিহারাধ্যক্ষ শ্রীমৎ বহু গ্রন্থ প্রনেতা, পণ্ডিত প্রবর ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের মহোদয়ের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া দানসভায় ভদন্ত কে আনন্দ নায়ক থের  সভাপতিত্বে করেন। সভায় প্রধান অতিথি ছিলেন ভদন্ত কে অনুরুদ্ধ নায়ক থের, অতিথি হিসাবে ভদন্ত মিন্ধি ভিক্ষু, ভদন্ত থিতা ধম্মাদেশনা করেন।
 
অন্যদের মধ্যে ফ্রা সাকুন ভদন্ত সুমনতিষ্য মহাথের, ভদন্ত জ্যোতিসার ভিক্ষু, ভদন্ত বুদ্ধ প্রিয় ভিক্ষুসহ বিভিন্ন দেশের বৌদ্ধ ভিক্ষুরা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ, লাউস, কম্ভোডিয়ান, ভিয়েতনাম, থাই, শ্রীলংকা, ফরাসিসহ বিভিন্ন দেশের পূন্যার্থী বৌদ্ধদের সমাগমে এক অভুতপূর্ব মিলন মেলায় পরিণত হয়। 
 
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ভদন্ত শরনাপাল থের। পঞ্চশীল প্রার্থনা করেন বাবু উত্তম বড়ুয়া।
 
উদ্বোধনী সংগীতে ছিলেন মিনতি বড়ুয়া, অদিতি বড়ুয়া, প্রাপ্তি বড়ুয়া, জুলি বড়ুয়া, কনা বড়ুয়া, সুনিত্রা বড়ুয়া, ডালিয়া বড়ুয়া, চেচিল বড়ুয়া। তবলায় সঙ্গত করেন শাপলু বড়ুয়া, অক্টোপ্যাডে রবিন বড়ুয়া।
ইত্তেফাক
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top