পল্লবীতে মোবাইল ফোনের জন‌্য হত‌্যা: ২ জনের মৃত্যুদণ্ডাদেশ

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  রাজধানীর পল্লবীতে মোবাইল ফোনের জন‌্য মো. আনিস (২২) নামে এক তরুণকে হত্যার দায়ে দুই জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে দ্রুত বিচার ট্রাইব্যুনাল। তাদের প্রত্যেককে মৃত্যুদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।
আজ বুধবার ঢাকার বিশেষ দায়রা জজ ও দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক আব্দুর রহমান সরদারের আদালত এ রায় ঘোষণা করে।
দুই আসামির মধ‌্যে শমসের রায়ের সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন। অপর আসামি লালু শুরু থেকেই পলাতক। 
গ্রেফতারকৃত শমসেরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল। তাকে ফের কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে। 
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাহাফুজুর রহমান লিখন। 
প্রসঙ্গত, ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি পল্লবীতে আনিসকে গলা কেটে হত্যা করা হয়। স্থানীয় একটি দর্জির দোকানে কাজ করতেন আনিস। তার বাড়ি চাঁদপুরের হবিগঞ্জে। হত‌্যাকাণ্ডের পরদিন তার ভাই মো. ফারুক পল্লবী থানায় এই মামলা দায়ের করেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top