ডিএসএমএফ গ্রীণ ময়মনসিংহ বিভাগের উদ্যোগে ঈদ পূণর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত !!

Unknown

সুজন ঋষি: ডেসটিনি ২০০০ লি. এর ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল আমিন ও চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হোসাইন স্যার এর মুক্তির দাবীতে ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীণ ময়মনসিংহ বিভাগের উদ্যোগে ০৪.১১.২০১৬ রোজ: শুক্রবার দুপুর ২টায় শহরের হেরা কমিউনিটি সেন্টারে ঈদ পূণর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেসটিনির ৪৫ লক্ষ ক্রেতা-পরিবেশক ও বিনিয়োগকারীর দুর্দিনের সাথী, বিভ্রান্ত ডেসটিনির বিভিন্ন স্তরের লিডারদের সময়োপযোগী সাহসী দিক নির্দেশক, ডেসটিনি ২০০০ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল আমীন ও চেয়ারম্যান আলহাজ্ব মো. হোসাইন স্যার এর পরামর্শে পরিচালিত স্বপ্ন বিধ্বস্ত ৪৫ লক্ষ মানুষের মুক্তির লক্ষ্যে কাজ করে যাওয়া একটি অরাজনৈতিক, সামাজিক ও মিডিয়া সংগঠন ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি ইঞ্জি. মো. নাজিম উদ্দিন জুয়েল (ডিএসএমএফ গ্রীন)। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ময়মনসিংহ বিভাগকে সম্মানিত করেছেন কেন্দ্রীয় সদস্য মো. শরিফুল ইসলাম গাজী (ডিএসএমএফ গ্রীন), কেন্দ্রীয় সদস্য মো. আমিনুল ইসলাম দাদা ভাই (ডিএসএমএফ গ্রীন), কেন্দ্রীয় সদস্য মো. আরিফুর রহমান পরশ  (ডিএসএমএফ গ্রীন), কেন্দ্রীয় সদস্য সুমন চন্দ্র শীল (ডিএসএমএফ গ্রীন), কেন্দ্রীয় সদস্য শিমুল গুপ্তা  (ডিএসএমএফ গ্রীন), কেন্দ্রীয় সদস্য কাজল কুমার সাহা  (ডিএসএমএফ গ্রীন), ফিরোজ উদ্দিন পলাশ পিএসডি (ডিএসএমএফ গ্রীন) ময়মনসিংহ, মো. মাহাবুবুর রহমান সুমন  (ডিএসএমএফ গ্রীন) ময়মনসিংহ, মো. আনোয়ার হোসেন জয় জেলা প্রতিনিধি (ডিএসএমএফ গ্রীন) জামালপুর, মো. মামুন মিয়া জেলা প্রতিনিধি (ডিএসএমএফ গ্রীন) নেত্রকোনা, মো. আব্দুল গফুর জেলা প্রতিনিধি  (ডিএসএমএফ গ্রীন) শেরপুর। 

ময়মনসিংহ বিভাগের ডেসটিনির প্রিয় মুখ সুদিন, দু:র্দিনের সমব্যথি, ডেসটিনি ২০০০ লি. এর সিনিয়র পিএসডি ও ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন এর বিভাগীয় কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব মো. এনামুল হক রনজু সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ময়মনসিংহ বিভাগের সকল জেলা ও থানা প্রতিনিধি তাদের অনুভূতি ব্যক্ত করেন। 

প্রধান অতিথি তার বক্তব্যে ঈদ ‍শুভেচ্ছা বিনিময় করেন। তিনি উপস্থিত লিডারদের উদ্দেশ্যে বলেন গত সাড়ে ৪ বৎসর যাবৎ আমরা যারা ডেসটিনির মুক্তির লক্ষ্যে ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন এর সঙ্গে কাজ করে যাচ্ছি তাদেরকে কোন প্রকার বিভ্রান্তিতে কান না দিয়ে সঠিক পথে মো. রফিকুল আমীন ও আলহাজ্ব মো. হোসাইন স্যার এর মুক্তির জন্য এবং কোম্পানীর সার্বিক সমস্যা মুক্ত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

পাশাপাশি কোম্পানীর মুক্তির পরেও নতুন করে কোম্পানীকে ঘুড়ে দাঁড়াতে এবংএমডি মো. রফিকুল আমীন স্যার এর সকল কাজে ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সে লক্ষ্যে মানসিকতা ও দক্ষতা অর্জন করার জন্য সকল লিডারদের প্রতি অনুরোধ জানান।
তিনি সকল থানা কমিটি মেম্বারদের সাংগঠনিক নির্দেশনা মেনে দ্রুত গতিতে নির্ধারিত কাজগুলো সম্পন্নের অনুরোধ জানান। তিনি বলেন অন্যান্য বিভাগের চেয়ে ময়মনসিংহ বিভাগ তুলনামূলক পিছিয়ে থাকলেও অচিরেই ময়মনসিংহ বিভাগ তাদের কার্যক্রমের মধ্য দিয়ে একটি মডেল বিভাগ হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশাবাদ পোষন করেন।

 অন্য কোন সংগঠন সম্পর্কে ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন এর কোন কর্মী যাতে বিরুপ  প্রতিক্রিয়া ব্যক্ত না করে সেদিকে দৃষ্টি আকর্ষন করেন। তিনি আরও বলেন, আমরা সকলে এমডি ও চেয়ারম্যান স্যারের দিক নির্দেশনায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি, অচিরেই আমরা আমাদের সফলতা অর্জন করতে পারব ইনশাল্লাহ। 

প্রধান অতিথি- জনাব মো. এনামুল হক রনজু সাহেবকে আহ্বায়ক ও মো. নূরুজ্জামান খান সাহেবকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট ময়মনসিংহ বিভাগীয় প্রস্তাবিত কমিটি ঘোষনা করেন। 
মো. মামুন, মো. আলমগীর হোসেন ও রফিকুল ইসলাম পিএসডি সাহেবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ পূণর্মিলনী ও আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তা পাল, মো. আনোয়ার হোসেন জয়, মনসুর রুবেল, রুবেল মিয়া, শাহাবুদ্দিন আল মাসুদ রিপন আনসারী, মাসুদ রানা, আব্দুল গফুর, মামুন মিয়া, মো. রাকিবিল্লাহ, মো. আব্দুল লতিফ সবুজ, জাকির হোসেন বাবু, মো. আবু রায়হান, নৃত্য গোপাল পাঠক, মো. ওবায়দুল ইসলাম খান ইমরান, আবু জামান নাসের, মনজুরুল ইসলাম, মো. লাল মিয়া, মো. সাইদুর রহমান প্রমুখ। 


বিশেষ অতিথি বৃন্দ তাদের বক্তব্যে ময়মনসিংহ বিভাগীয় ঈদ পূণর্মিলনী ও আলোচনা সভার আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান। তারা বলেন ডেসটিনির বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ নাই। ডেসটিনিতে কাজ করে সুস্থ ও সুন্দরভাবে বাঁচতে চাই। তারা উপস্থিত ডেসটিনি ২০০০ লি. এর ২ শতাধিক ক্রেতা-পরিবেশক ও বিনিয়োকারীদের কাছে তাদের মতামত জানতে চান। উপস্থিত সকলেই উচ্চস্বরে একমত পোষন করেন। তারা অবিলম্বে ডেসটিনির এমডি মো. রফিকুল আমিন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন স্যার এর মুক্তির জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট আকুল আবেদন জানান। 

সভাপ্রধান উপস্থিত সকল সেন্ট্রাল মেম্বার, প্রধান অতিথি, বিশেষ অতিথি, ময়মনসিংহ বিভাগের সকল জেলা, থানা, ইউনিয়ন প্রতিনিধিদের প্রোগ্রামে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এবং আগামী শুক্রবার সকাল ১১টায় গ্লোবাল আইসিটি সেন্টারে ময়মনসিংহ বিভাগীয় কমিটির আলোচনা সভার ঘোষনা দিয়ে অদ্যকার সভার সমাপ্তি করেন। 

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান