ইতিহাস ক্যাস্ত্রোর বিশাল প্রভাবের মূল্যায়ন করবে: ওবামা

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইতিহাস কিউবা ও বিশ্বের উপর ফিদেল ক্যাস্ত্রোর বিশাল প্রভাবের বিচার করবে। ক্যাস্ত্রো পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দেয়া বিবৃতিতে তিনি এ কথা বলেন।
 
বিবৃতিতে তিনি বলেন, ক্যাস্ত্রোর মৃত্যুতে আমরা কিউবার জনগণের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে চাই। ইতিহাস বিচার করবে কিভাবে একজন ব্যক্তি তার চারপাশের মানুষ ও পৃথিবীর উপর বিশাল প্রভাব ফেলেছে।

ওবামা বিবৃতিতে যোগ করেন, আমার প্রেসিডেন্ট থাকার সময়ে অতীতকে পেছনে পেলে কিউবার সঙ্গে আমাদের যেসব বিষয়ে মিল রয়েছে সেগুলোকে সামনে রেখে সম্পর্কোন্নয়নের কাজ করেছি। রয়টার্স।
ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান