সেবা ডেস্ক: সিনেমা না, ট্রেইলার প্রকাশের দুইদিনের মাথায় ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’র রেকর্ড গড়েছে, এখন পর্যন্ত ভিউয়ার দাড়িয়েছে ১৬ কোটি ৭ লাখ ৫৪ হাজারের বেশি।
দ্য হলিউড প্রতিবেদনে বলা হয়েছে, গত সেপ্টেম্বরে ‘ফিফটি শেডস ডার্কার’ ছবির ট্রেলার প্রথম দিনে ১১ কোটি ৪০ লাখ বার প্রদর্শিত হয়। মাত্র দুই মাসের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে দিল বিউটি অ্যান্ড দ্য বিস্ট। উল্লেখ্য, সিনেমাটির ট্রেলার মুক্তি পায় ১৪ নভেম্বর।
এখানে বেলা চরিত্রে অভিনয় করেছেন এমা ওয়াটসন আর দ্য বিস্ট হিসেবে আছেন ড্যান স্টিভেন্স।
রূপকথার গল্প অবলম্বনে ডিজনি প্রযোজনায় নির্মিত বিল কনডন পরিচালিত ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ আগামী বছরের ১৭ মার্চ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে একসঙ্গে মুক্তি পাবে।