মুক্তিপণের দাবিতে পূর্ব সুন্দরবন থেকে ৭ জেলেকে অপহরণ

Unknown
সেবা ডেস্ক:  পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তাম্বুলবুনিয়া এলাকা থেকে শুক্রবার ভোরে বনদস্যু সামসু ওরফে কোপা সামসু বাহিনী মুক্তিপণের দাবিতে ৭ জেলেকে অপহরণ করেছে বলে খবর পাওয়া গেছে। 
 
সুন্দরবন থেকে ফিরে আসা জেলে সূত্রে জানা যায়, ভোরে তাম্বুলবুনিয়া এলাকার খালে জেলেরা কাকড়া ও মাছ ধরছিল। এ সময় বনদস্যূ কোপা সামসু বাহিনী তাদের ওপর হামলা করে জন প্রতি  ২ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ৭ জন জেলেকে অপহরণ করে নিয়ে গেছে । এদের মধ্যে দুজনের নাম পাওয়া গেছে। এরা হলেন শরণখোলার পশ্চিম রাজাপুর গ্রামের সাইদুর রহমান খানের পুত্র সরোয়ার খান (৩২) ও মোড়েলগঞ্জের গুলিশাখালী গ্রামের সোহরাফ হাওলাদারের পুত্র মনির হাওলাদার (৩৫) । 
 
এ ব্যপারে কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লে. এম ফরিদুজ্জামান বলেন, আমরা এ ধরনের কোন খবর পাননি। খবর পেলে ব্যবস্থা নেওয়া হবে।
ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান