বুড়িচংয়ে জালসনদ দিয়ে ২৪ বছর শিক্ষকতা

Unknown
কাজী খোরশেদ আলম, কুমিল্লা : কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের বাড়াইর হাজী চেরাগ আলী উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ ২৪ বছর যাবত জাল সনদের মাধ্যমে শিক্ষকতা করছেন এবং সরকারী সকল সুযোগ-সুবিধা গ্রহন করার অভিযোগ পাওয়া গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ জুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের স্বারক নং-ডিআইএ/কুমিল্লা/৪২৩-এস/চট্ট: ৩৮৪৬ অনুযায়ী অধিদপ্তরের সাবেক সহকারী শিক্ষা পরিদর্শক মোঃ হেমায়েত উদ্দিন ২০১৫ ইং সালের ১ আগষ্ট কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাড়াইর হাজী চেরাগ আলী উচ্চ বিদ্যালয়ের পরিদর্শন ও নিরিক্ষা করেন।

পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদন সুত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাসেম (ইনডেক্স নং-২৬২১৬৬) এর ব্যাচেলর অব সোস্যাল সায়েন্স (সাময়িক সনদপত্র,যা ১৯৯৪ সালের ২৭ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন হতে ইস্যুকরা হয়েছে, তা জাল সনদ বলে প্রতিয়মান হওয়ায় সনদটি সঠিক কি-না যাচাইয়ের জন্য ২০১৫ সালের ২৯ নভেম্বর শিক্ষা অধিদপ্তরের স্মারক নং-ডিআইএ/কুমিল্লা/৪২৩-এস/চট্টঃ১৯১৮ এর পত্রের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে প্রেরণ করা হলে ২০১৫ সালের ১৩ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে স্মারক নং-পনি/প্রশা/০৫/পার্ট/২০/চিঠি/ ক্রমিক নং /০৯/৩১৮১/২০১৫এর পত্রের মাধ্যমে অবহিত করা হয় যে, মোঃ আবুল হাসেম এর বি.এস.এস(পাস) পাশের সাময়িক সনদ পত্রটি যাচাইয়ান্তে সঠিক পাওয়া যায়নি।

সনদ খানা জাল এবং তা অত্র দপ্তর হতে ইস্যু করা হয়নি। বি.এস.এস পাশের সনদ সঠিক না হওয়ায় মোঃ আবুল হাসেম এর সহকারী শিক্ষক পদে ১ নভেম্বর ১৯৯২ ও প্রধান শিক্ষক পদে যোগদান ২৫ জানুয়ারী ২০০১ সালের নিয়োগ বিধিসম্মত হয়নি। তাই ১ জুলাই ১৯৯৪ইং এমপিও ভুক্তির হতে পরিদর্শনের মাস পর্যন্ত গৃহীত সমুদয় টাকা অর্থ্যাৎ ১৯লক্ষ১২হাজার ৮শত২৪ টাকা সরকারী কোষাগারে ফেরত প্রদানের নির্দেশ প্রদান করা হয়।

এই ব্যাপারে বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ শহিদুল করিম বলেন, অভিযোগ পেয়েছি। যথাযথ কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. মোঃ আবদুল মান্নান বলেন, কর্তৃপক্ষের চিঠি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

অভিযুক্ত শিক্ষক মোঃ আবুল হাসেম এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখন ব্যস্ত আছি। পরে এই বিষয়ে কথা বলব।

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান