বাংলাদেশ ধারাবাহিকভাবে উচ্চ প্রবৃদ্ধি অর্জন করছে: ইইউ প্রতিনিধিদল

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দ্রুত উন্নয়ন ও অগ্রগতি সাধন করছে উল্লেখ করে ইইউ পার্লামেন্ট প্রতিনিধিদল বলেছে, 'বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ ধারাবাহিকভাবে উচ্চ প্রবৃদ্ধি অর্জন করে চলেছে।'
 
স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি’র সাথে সফররত ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্টের আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক কমিটি (আইএনটিএ) এর সদস্য বার্নড লেঞ্জ এর নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধি দল আজ (বৃহস্পতিবার) তার কার্যালয়ে সাক্ষাৎকালে বাংলাদেশ সম্পর্কে এ মতামত ব্যক্ত করে।
 
প্রতিনিধিদলে ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্টের সদস্য জিন ল্যাম্বার্ট, এনজেস জংগেরিয়াস, হাননু টাককুলা, এডাম জেনফেলড এবং বলেসল্ পিসা সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
 
সাক্ষাৎকালে তারা বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়ন, সংসদীয় কার্যক্রম, নারী ক্ষমতায়ন, শ্রম আইন, শ্রম অধিকার, বাণিজ্য ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন। -বাসস।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top