একসঙ্গে তিন ধারাবাহিক বৈশাখী টিভিতে

Nuruzzaman Khan

সেবা ডেস্ক:  নতুন তিনটি ধারাবাহিক নাটক নিয়ে আসছে বৈশাখী টেলিভিশন। নাটক তিনটি হচ্ছে- কমেডি ৪২০, চাপাবাজ এবং লেডি গোয়েন্দা। এ উপলক্ষে বুধবার (১৬ নভেম্বর) রাজধানীর একটি মিলনায়তনে চ্যানেলটির পক্ষ থেকে এক প্রীতি সন্ধ্যার আয়োজন করা হয়।
 
বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের উপ-প্রধান অভিনেতা জাহিদ হোসেন শোভনের সঞ্চালনায় প্রীতি সন্ধ্যায় বৈশাখী টেলিভিশনের উর্ধ্বতন কর্মকর্তা, নাটকটির কলাকুশলীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের প্রচার শুরু হতে যাওয়া নাটক তিনটির বিশেষ বিশেষ অংশের ক্লিপিংস দেখানো হয়। 
 
প্রীতি সন্ধ্যায় বৈশাখী টেলিভিশনের উপ ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম বলেন, বৈশাখী টেলিভিশন সবসময়-ই দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে অনুষ্ঠানমালা সাজানোর চেষ্টা করে। আমাদের নাটক, অনুষ্ঠানমালা সবকিছুতেই তার ছাপ পাওয়া যায়। আমরা আশা করছি বর্তমান বাস্তবতার নিরিখে নির্মিত নাটক তিনটি দর্শকের ভালো লাগবে।

 
বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠান প্রধান আহসান কবির বলেন, নাটক নির্বাচনের ক্ষেত্রে আমরা বরাবরই বিষয়ের ওপর জোর দিয়ে থাকি। প্রচার শুরু হতে যাওয়া ধারাবাহিক তিনটির বিষয় সমসাময়িক সময়ের সাথে সঙ্গতিপূর্ণ। আশা করছি নাটকগুলো দর্শক চাহিদা পূরণ করতে পারবে।
 
বৈশাখী টেলিভিশন সূত্রে জানা গেছে, আগামী ২০ নভেম্বর থেকে নাটক তিনটি দেখা যাবে।
 
টিপু আলমের মূল ভাবনায় কমেডি ৪২০ নাটকটি রচনা করেছেন আকাশ রঞ্জন ও পরিচালনা করেছেন ফরিদুল হাসান। নাটক টিতে অভিনয় করেছেন -আমিরুল হক চৌধুরি, আ খ ম হাসান, মীর সাব্বির, আলভী, অহনা, হুমায়রা হিমু, সিদ্দীকুর রহমান, চিত্রলেখা গুহ, মুনিরা মিঠু, কচি খন্দকার, তারিক স্বপন, ম ম মোর্শেদ প্রমুখ। নাটকটি দেখা যাবে শনি থেকে সোম রাত ৮টা ৪০ মিনিটে।  
 
চাপাবাজ নাটকটি নির্মান করেছেন জনপ্রিয় নির্মাতা হাসান জাহাঙ্গীর। এ টি এম শামসুজ্জামানের প্রানবন্ত অভিনয়ের মাধ্যমে নাটকটিতে হাসি রসের মাধ্যমে তুলে আনা হয়েছে দুটি পরিবারের পারিবারিক দ্বন্দ্ব। এখানে একটি পরিবার এ টি এম শামসুজ্জামানের  অন্য একটি ড. এনামুল  হকের। এই নাটকে আরো অভিনয় করেছেন -চিত্র নায়িকা সুজাতা,ড. এনামুল হক, ফেরদৌসি লিনা ও শবনম পারভিন। গুরুত্বপুর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা হাসান জাহাঙ্গীর। নাটকটি দেখা যাবে শনি থেকে সোম রাত ৯টা ২০ মিনিটে। 
 
এদিকে লেডি গোয়েন্দা সাহসী নারীর গল্প। লেডী গোয়েন্দার সবগুলো গল্প সত্য ঘটনা নিয়ে নির্মিত। প্রথম গল্পে আপনারা দেখতে পাবেন, “কদমতলীর ট্রিপন মার্ডার”। এই গল্পে দেখা যাবে মাদ্রাসার পড়–য়া একটি ছেলেকিভাবে সন্ত্রাসের সাথে জড়িয়ে যায়। অন্য বাহির থেকে এই কদমতলীতে এসে দুই ভাই সন্ত্রাসী শুরু করে। এভাবেই কাহিনী গড়ে ওঠেছে। 
 
এই নাটকে অভিনয় করেছেন – নমিরা,চৈতি,হুমায়রা হিমু,ফারজানা চুমকি,কে এস ফিরুজ,শাহানা সুমি, শাহেদ শরীফ খান, ওবিদ রেহান, শাহিন খান, আমানুল হক হেলাল, আহসানুল হক মিনু, দিলু মজুমদার। লেডি গোয়েন্দা প্রচারিত হবে মঙ্গল থেকে বুধ রাত ৮টা ৪০ মিনিটে। 
 
ইত্তেফাক

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top