রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের সীমান্ত খোলা দেওয়ার আহ্বান জাতিসংঘের

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের সীমান্ত খোলা রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। মিয়ানমারের সহিংসতা থেকে পালিয়ে আসা মানুষদের জন্য বাংলাদেশ যেন নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে সে সম্পর্কেও বলেছে সংস্থাটি। এদিকে বাংলাদেশের সাথে মিয়ানমার সীমান্তে নজরদারি বাড়াতে আজ শুক্রবার আরো তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
ইউএনএইচসিআর এক বিবৃতিতে মিয়ানমারের উত্তরাঞ্চলের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। মিয়ানমারের সরকারকে মানুষদের নিয়ম অনুযায়ী রক্ষা করার আহ্বান জানিয়েছে। একই সাথে সেখানকার সহিংস পরিস্থিতি থেকে বাঁচতে যারা বাংলাদেশে আসার চেষ্টা করছে তাদের জন্য বাংলাদেশ সরকার যেন নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে সে বিষয়ে আহ্বান জানিয়েছে।
গত ৯ অক্টোবর মিয়ানমারের রাখাইন সীমান্ত চৌকিতে এক হামলার জের ধরে অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। এর পর থেকেই সেখান থেকে নাফ নদী পার হয়ে বাংলাদেশের টেকনাফে ঢোকার চেষ্টা করে অনেকে।
এদিকে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশের ঢোকার সম্ভাব্য সব পথে নজরদারি জোরদার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড।
এ প্রসঙ্গে বিজিবি-২ এর অধিনায়ক লেঃ কর্নেল আবু জার আল জাহিদ বলেন, নজরদারি বাড়াতে আজ আরো তিন প্লাটুন সৈন্য মোতায়েন করা হয়েছে। 
তিনি বলেন, শতভাগ নি:ছিদ্র করা না গেলেও সম্ভাব্য অনুপ্রবেশের পথ গুলোতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
বিজিবির এই সদস্য বলেন, গত বুধবার রাতে ১৬ জনের একটি দল নদীপথে বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে তারা তাদেরকে ফেরত পাঠান। তারা রোহিঙ্গা জনগোষ্ঠীর কিনা সেটা নিশ্চিত করেননি তিনি।
তবে স্থানীয় সূত্র গুলো বলছে, গতকাল বৃহস্পতিবার রাতেও ৭৮ জনের একটি দল প্রবেশ করার চেষ্টা করলে করলে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে।
উল্লেখ্য, মিয়ানমারের মুসলিম অধ্যুষিত রাখাইন প্রদেশের গ্রামগুলোতে গত ৯ অক্টোবরের পর অন্তত ৬৯ জনকে হত্যা করার কথা স্বীকার করে দেশটির সেনাবাহিনী। সেখানে সম্প্রতি শুরু হওয়া বিদ্রোহ দমনের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে উল্লেখ করছে সেনাবাহিনী।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top