ক্যামেরুনে মদ্য পানে ২১ জনের মৃত্যু

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  ক্যামেরুনে স্থানীয়ভাবে তৈরি বিষাক্ত মদ খেয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবর নিশ্চিত করেছে।
 
মঙ্গলবার রাতে সিআর টিভি জানায়, পূর্বাঞ্চলীয় আবং-বাং শহরে ওডন্টল পান করে অসুস্থ হয়ে পড়া আরো ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশি মদ খেয়ে মৃত্যুর ঘটনার পর কর্তৃপক্ষ ক্যামেরুনের পূর্বাঞ্চলীয় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এই মদ তৈরি ও বিক্রি নিষিদ্ধ করেছে।
 
ওডন্টল নামের এই দেশি মদ তৈরি হয় তাড়ি, চিনি ও গাছের ছাল থেকে। এ মদ দেশটির দোকান-পাটের বাইরে সস্তা দামে বিক্রি হয়। সিআরটিভি জানায়, মিন্দুরুতে ১৮ জন আবং-বাং এলাকায় তিনজন ওডন্টল নামের দেশী মদ খেয়ে মারা যায়। মৃতদের কয়েকজন নারী বলেও জানানো হয়। এএফপি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top