ক্রীড়াঙ্গনে ডোপিং এক মারাত্মক ব্যাধি’ : আরিফ খান জয়

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় বলেছেন, ক্রীড়াঙ্গনে ডোপিং এক মারাত্মক ব্যাধি। তিনি বলেন, ডোপমুক্ত ক্রীড়াঙ্গন গড়ে তোলার লক্ষ্যে বিশ্ব অ্যান্টি ডোপিং এজেন্সির সঙ্গে বাংলাদেশও দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছে। ডোপিং বিরোধী শিক্ষা এবং সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনের খেলোয়াড় কোচ এবং কর্মকর্তারা ডোপিং ও অ্যান্টি ডোপিং সম্পর্কে সচেতন হবেন। 
 
আজ বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ, যুগ্ম সচিব ওমর ফারুক, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফকরুদ্দিন হায়দার ও ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন।
 
সংবাদ সম্মেলনে জানানো হয়, ইউনেসকোর সহযোগিতায় বাংলাদেশে ৩টি ভেন্যুতে ডোপিং বিরোধী শিক্ষা এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে। এই কার্যক্রমের আওতায় ১৯ নভেম্বর বিকেএসপিতে, ২২ নভেম্বর ঢাকা এবং ২৬ নভেম্বর চট্টগ্রামে সেমিনার অনুষ্ঠিত হবে। এতে ক্রীড়াঙ্গনের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাগণ অংশ নেবেন। 
জাতীয় ক্রীড়া পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়।-বাসস।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top