লক্ষ্মীপুরে কৃষক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

Unknown

j²xcyi cÖwZwbwa: লক্ষ্মীপুরে (১৫ নভেম্বরসদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের তালহাটি এলাকায়  কৃষক শামছুল ইসলাম হত্যা মামলায় জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার(১৫ নভেম্বর)   দুপুরে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক মোঃ সাইদুর রহমান গাজী রায় দেন। সময় দন্ডিত জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে বছরের কারাদন্ড প্রদান করা হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আবু ছিদ্দিক পারুল নামের অপর দুই আসামীকে বেকুসুর খালাস প্রদান করা হয়। যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্তরা হলেন সদর উপজেলার তালহাটি গ্রামের আবুল বাশার জয়নাল আবেদিন


আদালত সূত্রে জানা যায়, ৯৬ সালের ২১ সেপ্টেম্বর সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার তালহাটি গ্রামে নিজ মালিকীয় বাগান থেকে সুপারী পাড়তে যায় শামছুল ইসলাম। এসময় সুপারী পাড়াকে কেন্দ্র করে দন্ডপ্রাপ্ত উল্লেখিত আসামীরা শামছুল ইসলামকে লাঠি-শোঠা দিয়ে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে তাকে বাঁচাতে এলে তার বড় ভাই শাহাবুদ্দিনকেও মারধর করে তারা। পরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে তিনদিন পর চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ সেপ্টেম্বর মারা যায় শামছুল ইসলাম

ঘটনায় ২১ সেপ্টেম্বর শামছুল ইসলামের বড় ভাই শাহাবুদ্দিন ৫জনকে আসামী করে লক্ষ্মীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিদের মধ্যে আছিয়া খাতুন নামের একজন রোগাক্রান্ত হয়ে মারা যায়। নিহত শামছুল ইসলাম সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের তালহাটি গ্রামের মৃত আবুল খায়ের পাটোয়ারির ছেলে উভয় পক্ষের আইনজীবীদের দীর্ঘ শুনানীর পর ১৯জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে  প্রায় ২০ বছর মাস পর আজ মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালত আসামীকেই যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি মোঃ আবুল কালাম। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মো. হাসান। এদিকে মামলার বাদী নিহতের ভাই শাহাবুদ্দিন এই হত্যা মামলা রায়ে সন্তোষ প্রকাশ করেন

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top