আলোচনা সভায় মুল বক্তব্যে ডা. আনিসুর রহমান বলেন, মানুষের গড় আয়ু বৃদ্ধি, অনিয়ন্ত্রিত জীবনযাপন, নগরায়ন এবং তার প্রভাব, অস্বাস'্যকর খাদ্যগ্রহণ এবং শারীরিক পরিশ্রমের অভাবের কারণে বাংলাদেশে দিন দিন ডায়াবেটিস রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় ৮৪ লক্ষ। ডায়াবেটিস সংক্রান্ত জটিলতা দেশের অর্তনৈতিক কাঠামোর ওপর বিশাল চাপ সৃষ্টি করছে। শুধুমাত্র ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতেই দেশের স্বাস'্যসেবার ৫-১০ শতাংশ ব্যয় করতে হচ্ছে। এজন্য জীবনযাপনে পরিবর্তন, পুষ্টিকর ও পরিমিত খাদ্যগ্রহণ, নিয়মিত শরীরচর্চা, যথাযথ স্বাস'্যসেবা ও পরিপূর্ন স্বাস'্য শিক্ষা মেনে চললে ডায়াবেটিস এবং এর জটিলতা প্রতিরোধ করা সম্ভব।
সাবেক এমপি খন্দকার মো. খুররম দেশের সকল জেলায় ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠা করা দরকার বলে উল্লেখ করে এজন্য ডায়াবেটিস চিকিৎসায় সরকারের আরো এগিয়ে আসা দরকার বলে জানান।
ডায়াবেটিস দিবস উপলক্ষে এদিন শেরপুর শহরের মাধবপুর ডায়াবেটিক হাসপাতালে বিনামুল্যে ডায়াবেটিক পরীক্ষা ও সচেতনতামুলক লিফলেট বিতরন করা হয়।