বকশীগঞ্জে বাংলাদেশ জনক্যাল্যাণ সংগঠনের আত্মপ্রকাশ

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক:

জামালপুরের বকশীগঞ্জে “জনগণই সকল ক্ষমতার উৎস , আমাদের উদ্দেশ্য জনগণের সেবা ও কল্যাণ করা ” মূলমন্ত্র নিয়ে বাংলাদেশ জনকল্যাণ সংগঠন নামে অরাজনৈতিক ও সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।

 এই সংগঠনের মাধ্যমে জনগণের সেবা ও তাদের পাশে থেকে সামাজিক কর্মকান্ড পরিচালনার জন্য ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি ওই কমিটির আত্মপ্রকাশ ঘটে।

রোববার সন্ধ্যায় মধ্যবাজারের পাটহাটি একটি অফিসে ওই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।

তৃনমূল মানুষের আলোচনা ও মতামতের ভিত্তিতে ওই সংগঠনের চেয়ারম্যান পদ ঘোষণা করা হয়। প্রাথমিক ভাবে কমিটির ৫ টি গুরম্নত্বপূর্ণ পদ ঘোষণা করা হয়।

 এতে বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদারকে সংগঠনের চেয়ারম্যান এবং বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ কে মহাসচিব করা হয়।

 এছাড়াও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভিপি আবদুল হালিম মন্ডল, সিনিয়র যুগ্ন মহাসচিব পদে সরকারি কিয়ামত উল্লাহ কলেজের সাবেক জিএস ও সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম প্রিন্স

এবং সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল ইসলাম শাকিল তালুকদারের নাম ঘোষণা করা হয়।

বাংলাদেশ জনকল্যাণ সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদারের সভাপতিত্বে
এসময় বক্তব্য রাখেন সরকারি কিয়ামত উল্লাহ কলেজের সাবেক ভিপি আবদুল হালিম মন্ডল ,

 উপজেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, সাবেক জিএস জাহিদুল ইসলাম প্রিন্স, সাবেক শিড়্গক বছির মাস্টার, আবদুল মোতালেব,

আনিছুর রহমান আনিছ, মোসত্মাছিন বিলস্নাহ, শাকিল তালুকদার, মজনু মাস্টার, সাইফুল ইসলাম খোকা মাস্টার, আবদুল ওয়াহাব মেম্বার, তপন সরকার, আবদুর রহিম মেম্বার, মাহফুজ মেম্বার প্রমুখ।

পরে এই সংগঠনের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ব্যবসায়ী জাহাঙ্গীর আলম।

ওই অনুষ্ঠানে ৭ টি ইউনিয়নের প্রায় ৬ শতাধিক বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top