দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি সহ ৫জন নিহত

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ পাঁচজন নিহত হয়েছে। স্থানীয় সময় রবিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।
 
নিহতদের বাকি দুইজন ভারতীয় নাগরিক। এই ঘটনায় আরো সাতজন আহত হয়েছেন। 
 
রাশিদা পুলিশ স্টেশনের পরিচালক বিগ্রেডিয়ার সাইদ বিন সুলেইমান বলেছেন, ক্লিনকো ক্লিনিং সার্ভিস অ্যান্ড বিল্ডিং মেইনটেনেন্স কোম্পানির একটি বাস ১৯ জন কর্মচারীকে নিয়ে আল গারহাউডে যাচ্ছিল। আল রাবাত রাস্তায় বাসটির সঙ্গে অন্য একটি বাসের সংঘর্ষ হয়। এতে চারজন শ্রমিক ঘটনাস্থলেই মারা যায়। অন্য একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা যায়। 
 
নিহত বাংলাদেশি শ্রমিকদের মধ্যে একজন মুদাসিসি (৪৯) বলে জানিয়েছে খালিজ টাইমস। তার ছেলে ফেরদৌসও (২৩) একই কোম্পানিতে কাজ করেন। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top