সেবা ডেস্ক: দীর্ঘ উদ্দীপনার অবসান ৷ অ্যাপোলো হাসপাতালের পক্ষ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হল সোমবার রাত সাড়ে ১১ টায় প্রয়াত হলেন এআইডিএমকে সুপ্রিমো জয়ললিতা ৷ চলে গেলেন আম্মা৷ জয়ললিতার মৃত্যুতে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
অসমর্থিত সূত্রে খবর ছিল, চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ৷ স্থানীয় সংবাদমাধ্যমের এই দাবিকে ঘিরে সোমবার বিকেলে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছিল দেশজুড়ে ৷ তবে রাতেই সব জল্পনার অবসান ঘটাল হাসপাতাল কর্তৃপক্ষ ৷
শ্বাসকষ্ট এবং ইনফ্লুয়েঞ্জা নিয়ে গত সেপ্টেম্বর মাস থেকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি ছিলেন নেত্রী৷ চিকিৎসায় ভাল সাড়াও দিচ্ছিলেন তিনি ৷ হাসপাতালের বেড থেকেই রাজ্যের মানুষের উদ্দেশ্যে বিবৃতি দিয়েছিলেন নেত্রী ৷ নেত্রীর শারীরিক অবস্থার উন্নতির জন্য প্রার্থনা করেছেন তামিলনাড়ু-সহ গত দেশের মানুষ ৷ হাসপাতালের বাইরে ভিড় জমিয়েছিলেন আম্মার সমর্থকরা৷ এবার তাঁদেরকেই চোখের জলে ভাসিয়ে চলে গেলেন তামিলনাড়ুর পুরাতচি থালাইভি ৷ তাঁর মৃত্যুতে শোকাহত গোটা দেশ।
তাঁর স্থানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পদে কে বসবেন, তা এখনও পর্যন্ত সরকারিভাবে ঘোষণা করা হয়নি।
