সেবা ডেস্ক: চলতি বছরের বিদায়বেলায় ‘নদ্দিউ নতিম’ নাটকের বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে ‘ম্যাড থেটার’। ম্যাড থেটারের এটি ১৬তম মঞ্চায়ন।
শিল্পকলার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে আগামী ৩০ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চস্থ হবে ‘নদ্দিউ নতিম’। কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কে কথা কয়’ উপন্যাসের নাট্যরূপ ‘নদ্দিউ নতিম’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। অভিনয় করেছেন আসাদুল ইসলাম, সোনিয়া হাসান এবং আর্য মেঘদূত।
নাটকটির সহযোগী নির্দেশক আনিসুল হক বরুণ, সেট ও লাইট ডিজাইন ফয়েজ জহির, পোশাক সোনিয়া হাসান এবং আবহসঙ্গীত আর্য মেঘদূত।