বিএনপি অভিযোগ করার মতো কিছু পায়নি: ফেসবুক স্ট্যাটাসে জয়

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন বাংলাদেশের সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচনগুলোর অন্যতম। এমনকি বিএনপি এই নির্বাচনে অভিযোগ করার মতো কিছুই পায়নি। সজীব ওয়াজেদ জয় তার ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন।
 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত্ আইভীর বিজয়ের পর অভিনন্দন জানিয়ে তিনি এ স্ট্যাটাস দেন।
 
সজীব ওয়াজেদ জয় লিখেছেন, ‘বিএনপির বিরুদ্ধে জয়ী হওয়ার জন্য মেয়র আইভীকে অভিনন্দন। তিনি প্রায় ৬০ ভাগের কিছু বেশি প্রদত্ত ভোটের মাঝে, বিএনপির ২৯ ভাগের বিপরীতে ৪২ শতাংশের মতো ভোট পেয়েছেন। এটা বাংলাদেশের সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচনগুলোর অন্যতম। এমনকি বিএনপিও এই নির্বাচনে অভিযোগ করার মতো কিছুই পায়নি।’
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top